×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আলি লারিজানিকে নিশানা করার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

ইসরায়েলি হামলায় আলি লারিজানিকে নিশানা করার দাবি

ফাইল ছবি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে নিশানা করার দাবি করেছে ইসরায়েল। 

ইসরায়েলি সূত্রগুলোর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সোমবার রাতে তেহরানে এক হামলায় লারিজানিকে নিশানা করা হয়। তবে এ হামলায় তার পরিণতি কী হয়েছে তা স্পষ্ট নয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফলাফলের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ক্ষয়ক্ষতির মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। 

মঙ্গলবার আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির জানিয়েছেন, ওই হামলা থেকে ‘উল্লেখযোগ্য’ ফল অর্জিত হয়েছে। 

সোমবার রাতে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলোকে নিশানা করার কথা জানিয়েছে।

তবে এ হামলা চলাকালে তারা লারিজানিকে নিশানা করেছে, এমন কিছু জানায়নি। কিন্তু ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, তেহরানের হামলায় লারিজানিকে নিশানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App