ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নিছক সামরিক লক্ষ্যবস্তু নয়, জনবহুল এলাকাগুলোতেও এই হামলা ছড়িয়ে পড়ায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১,৩১৮ জনে পৌঁছেছে। বৈরুতের আকাশ বর্তমানে ধোঁয়ায় আচ্ছন্ন এবং একের পর এক হামলায় সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন ও হামলায় অন্তত ১,৩১৮ জন নিহত এবং ৩,৯৩৫ জন আহত হয়েছেন।’
