×

আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম

 মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

মার্কিন অবরোধ অমান্য করে হরমুজ প্রণালি পার হলো চীনা তেলবাহী জাহাজ। ছবি- প্রতীকী

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা কঠোর নৌ-অবরোধে প্রথম ফাটল ধরল। ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি ও নজরদারি এড়িয়ে ‘রিচ স্ট্যারি’ নামে একটি চীনা তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা সত্ত্বেও জাহাজটির এই পারাপার মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে মার্কিন নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, মেরিনট্রাফিক এবং ক্লেপলারের দেয়া তথ্য অনুযায়ী ‘রিচ স্ট্যারি’ জাহাজটি সোমবার (১৩ এপ্রিল) সফলভাবে এই প্রণালি পেরিয়ে উপসাগরীয় এলাকা থেকে বের হয়ে যায়। অবরোধ শুরুর পর এটিই প্রথম কোনো জাহাজ, যা মার্কিন নৌবাহিনীর বাধা টপকাতে সক্ষম হলো। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’ আগে থেকেই ইরানের সঙ্গে তেল লেনদেনের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। জানা গেছে, জাহাজটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে তেল বোঝাই করেছিল।

এদিকে কেবল ‘রিচ স্ট্যারি’ নয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ‘মুরলিকিশান’ নামে আরেকটি বড় ট্যাংকারও মঙ্গলবার (১৪ এপ্রিল) হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে বলে খবর পাওয়া গেছে। মেরিন ট্র্যাকিং তথ্য অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল ইরাক থেকে অপরিশোধিত তেল সংগ্রহের কথা রয়েছে এই জাহাজটির। এর আগে রাশিয়া ও ইরানের তেল পরিবহনের রেকর্ড থাকা এই জাহাজটিও বর্তমানে মার্কিন নৌবাহিনীর রাডারে রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গত রোববার হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ-অবরোধের নির্দেশ দেন ট্রাম্প। এই নির্দেশের আওতায় প্রতিটি জাহাজ আটকে দেয়ার কথা থাকলেও চীনা জাহাজের এই পারাপার ওয়াশিংটনকে নতুন করে কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’

বিশ্বকাপের ঠিক আগে ঘানার ডাগআউটে রোনালদোদের সাবেক কোচ

বিশ্বকাপের ঠিক আগে ঘানার ডাগআউটে রোনালদোদের সাবেক কোচ

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

জুনেই মিলবে হেলথ কার্ড

স্বাস্থ্যমন্ত্রী জুনেই মিলবে হেলথ কার্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App