×

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম

ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকির কড়া জবাব দিলো ইরান

ডোনাল্ড ট্রাম্প ও সাঈদ খতিবজাদেহ। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। ট্রাম্পের মন্তব্যকে ‘অসংলগ্ন’ আখ্যা দিয়ে তিনি সাফ জানিয়েছেন, আলোচনার নামে আন্তর্জাতিক আইনের বাইরে কোনো শর্ত বা অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় দেবে না তেহরান।

শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনাতোলিয়ায় ডিপ্লোম্যাটিক ফোরামের বৈঠকের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গত বুধবারের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র ‘আবার বোমা হামলা শুরু করবে’—ট্রাম্পের এমন হুমকির বিষয়ে জানতে চাইলে খতিবজাদেহ মন্তব্য করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ‘বেশি কথা বলেন’।

ইরানি এই উপমন্ত্রী বলেন, 'ডোনাল্ড ট্রাম্প একই বক্তব্যে পরস্পরবিরোধী কথা বলেন। তিনি আসলে ঠিক কী বোঝাতে চান, তা অনেক সময় অস্পষ্ট থাকে।' তেহরানের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন,'ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না। তবে আক্রান্ত হলে ইরান নিজেকে রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত। আমাদের শেষ সেনা বেঁচে থাকা পর্যন্ত লড়াই চলবে।'

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে খতিবজাদেহ জানান, দুই পক্ষ একটি অভিন্ন কাঠামো বা ফ্রেমওয়ার্কে একমত না হওয়া পর্যন্ত কোনো বৈঠক হতে পারে না। তিনি বলেন,'যতক্ষণ না আমরা আলোচনার কাঠামো নিয়ে একমত হচ্ছি, ততক্ষণ বৈঠকের কোনো তারিখ নির্ধারণ করার প্রশ্নই আসে না।'

খতিবজাদেহ জোর দিয়ে বলেন, আলোচনায় ইরান যা কিছুতেই সম্মত হোক না কেন, তা অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের অধিকারকে সমুন্নত রাখতে হবে। আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কোনো নতুন নিয়ম ইরান মেনে নেবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন

পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন

নীরবতা ভেঙে যে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

নীরবতা ভেঙে যে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

তারকাবহুল দল গড়ে চমক দিল আবাহনী ও মোহামেডান

ডিপিএল দলবদল তারকাবহুল দল গড়ে চমক দিল আবাহনী ও মোহামেডান

সংসদ বয়কট গণতন্ত্রের জন্য ক্ষতিকর : স্পিকার

সংসদ বয়কট গণতন্ত্রের জন্য ক্ষতিকর : স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App