×

জাতীয়

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ

ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কৃতি শিক্ষার্থীদের উৎসাহ ও শিক্ষার মানোন্নয়নে বৃত্তি, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার আলাইয়ারপুরে অবস্থিত শহীদ আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ইত্যাদি ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট, স্কুলব্যাগ ও সনদপত্র তুলে দেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিকভাবে পরিশ্রম করার আহ্বান জানান।

শহীদ আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাছের টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হারুন, ইত্যাদি ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য কাজী আসাদ উল্লাহ দিদার এবং বৃত্তির পৃষ্ঠপোষক প্রবাসী ব্যবসায়ী মো. কামরুল হাসান (বাবু)।

অনুষ্ঠানে বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ করা হয়।

বক্তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

মিলারের শেষ ওভারের তাণ্ডবে বেঙ্গালুরুকে হারালো দিল্লি

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App