×

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়ন থেকে সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

ইউরোপীয় ইউনিয়ন থেকে সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত

রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিশাল অঙ্কের আর্থিক সহায়তার সুখবর পেতে যাচ্ছে ইউক্রেন। হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহ পুনরায় চালু হওয়ার পরিপ্রেক্ষিতে কিয়েভকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জোটটি। বুধবার (২২ এপ্রিল) ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের বৈঠকে এই ঋণ এবং রাশিয়ার ওপর ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সাইপ্রাসে ইইউ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত ডিসেম্বরে এই তহবিল নিয়ে ঐকমত্য হলেও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আপত্তিতে তা ঝুলে ছিল। অরবানের শর্ত ছিল, ইউক্রেনের ওপর দিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করে তেল সরবরাহ স্বাভাবিক করতে হবে। মঙ্গলবার মেরামত কাজ শেষ হওয়ার পর হাঙ্গেরি তাদের অবস্থান শিথিল করে।

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস এই ঋণকে ইউক্রেনের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী তারাস কাচকা এই তহবিলকে দেশের জন্য ‘জীবন-মরণের প্রশ্ন’ বলে উল্লেখ করেন। জানা গেছে, এই ঋণের দুই-তৃতীয়াংশ প্রতিরক্ষা খাতে এবং বাকি অংশ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ব্যয় করা হবে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পাইপলাইন মেরামতের মাধ্যমে ইউক্রেন তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, এখন ইইউ’র পালা। অন্যদিকে স্লোভাকিয়া ও হাঙ্গেরির জ্বালানি বিভাগ আশা করছে, বৃহস্পতিবার থেকেই তারা তেলের চালান পেতে শুরু করবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

তনু হত্যা মামলায় আসামি গ্রেপ্তারে স্বস্তি, বিচার প্রত্যাশা পরিবারের

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App