×

খেলা

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

পুদুচেরি সর্বশেষ রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মৌসুমে অংশ নিয়েছিল। ছবি- সংগৃহীত

কোচকে শারীরিক লাঞ্ছনা ও হত্যাচেষ্টার অভিযোগে তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পুদুচেরি (সিএপি)। আজ বুধবার (২২ এপ্রিল) সংস্থাটি এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ক্রিকেটাররা পুদুচেরি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ভেঙ্কটারামনের ওপর হামলা চালিয়েছিলেন।

নিষেধাজ্ঞার কবলে পড়া তিন ক্রিকেটার হলেন জে কার্থিকেয়ান, এ অরবিন্দরাজ এবং এস সান্তোষ কুমারন। সিএপি জানিয়েছে, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সেডুরাপেট থানায় হত্যাচেষ্টার মামলা ও চার্জশিট দাখিল করা হয়েছে। বর্তমানে মামলাটি পুদুচেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সিএপি এই তিন ক্রিকেটারকে সংস্থার সব ধরনের স্থাপনা ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে তারা পুদুচেরি দলের হয়ে ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো পর্যায়েই অংশ নিতে পারবেন না। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

ভারতের ঘরোয়া ক্রিকেটে পুদুচেরি সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সেও ধুঁকছে। সর্বশেষ রঞ্জি ট্রফির ২০২৫-২৬ মৌসুমে সাত ম্যাচে মাত্র এক জয় নিয়ে তারা গ্রুপ ‘ডি’-তে ষষ্ঠ অবস্থানে থেকে আসর শেষ করেছে। মাঠের ব্যর্থতার মধ্যে ক্রিকেটারদের এমন শৃঙ্খলাভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রাজ্যটির ক্রিকেটে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App