×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার (২.৫ মিলিয়ন) হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানী কলম্বোয় এক ব্রিফিংয়ে অর্থসচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা এই চাঞ্চল্যকর তথ্য জানান। দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থ জালিয়াতির ঘটনা।

এএফপির বরাতে জিও টিভি জানায়, চুরি হওয়া এই অর্থ অস্ট্রেলিয়ার একটি ঋণ পরিশোধের কিস্তি হিসেবে পাঠানোর কথা ছিল। মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর বিষয়টি সামনে আসে। পরীক্ষা করে দেখা যায়, নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই বিশাল অংকের এই তহবিল উধাও হয়ে গেছে।

ঘটনার দায়ে অবহেলার অভিযোগে পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জালিয়াতির উৎস সন্ধানে শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলোর সহায়তাও চাওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।

২০২২ সালে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপি হওয়ার পর শ্রীলঙ্কা বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এমন নাজুক সময়ে এই অর্থ চুরির ঘটনা দেশটির পুনরুদ্ধার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে অস্ট্রেলীয় প্রতিনিধি ম্যাথিউ ডাকওয়ার্থ জানিয়েছেন, ক্যানবেরা বিষয়টি সম্পর্কে অবগত এবং চুরি হওয়া অর্থ উদ্ধারে শ্রীলঙ্কাকে সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App