×

আন্তর্জাতিক

জয়ের পর বাঙালি রূপে মোদী, ধুতি-পাঞ্জাবিতে বিজয়োল্লাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

জয়ের পর বাঙালি রূপে মোদী, ধুতি-পাঞ্জাবিতে বিজয়োল্লাস

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল একেবারে বাঙালি সাজে। পরনে সাদা পাঞ্জাবি, কোরা ধুতি এবং গলায় গেরুয়া উত্তরীয়- তাঁর এই উপস্থিতিতে স্পষ্ট হয়ে ওঠে বাঙালিয়ানার ছাপ। খবর আনন্দবাজার পত্রিকার

নির্বাচনী ফলাফল বিজেপির অনুকূলে যেতে শুরু করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী লেখেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে।” এরপরই বিজয়ের আনন্দ ভাগ করে নিতে বাঙালি ঐতিহ্যের পোশাকে জনসমক্ষে হাজির হন তিনি।

মোদীর এই সাজে ছিল সরলতা ও ঐতিহ্যের মিশ্রণ। মুখে ছিল আত্মবিশ্বাসী হাসি। দলের আগাম অনুমান অনুযায়ী, রাজ্যে বড় সাফল্যের ইঙ্গিত মিলতেই এই বিশেষ উপস্থিতি বলে মনে করছেন অনেকে।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে পোশাক পরতে দেখা গেছে মোদীকে। নির্বাচনী প্রচারে তিনি আগেও নানা আঞ্চলিক পোশাকে জনসভায় উপস্থিত হয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

পশ্চিমবঙ্গেও নির্বাচনী প্রচারের সময় তাঁকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিজয়ের মুহূর্তে তাঁর এই বাঙালি রূপ- এমনই মত রাজনৈতিক মহলের একাংশের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে ডিসিদের নির্দেশ

নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে ডিসিদের নির্দেশ

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, ১০০ আসন ‘লুটের’ অভিযোগ

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, ১০০ আসন ‘লুটের’ অভিযোগ

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

পরিবেশ মন্ত্রী বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App