×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৫.১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৬.৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম (ডব্লিউটিআই) ৫.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯.৮৭ ডলারে নেমেছে।

গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে পৌঁছাতে যাচ্ছে। এর মাধ্যমে চলমান যুদ্ধ বন্ধের প্রক্রিয়া শুরু হবে। প্রতিবেদনে বলা হয়, পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কার্যক্রম, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত ও হরমুজ প্রণালি খোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এই খবর প্রকাশের পরপরই তেলের দাম ১০৮ ডলার থেকে ১০০ ডলারে নেমে আসে।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, ইরানের সঙ্গে চুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শর্ত অনুযায়ী সমঝোতা না হলে আবারও বোমাবর্ষণ শুরু হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে যৌথ হামলার সময়ও প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৭০ ডলারের কিছু বেশি। চুক্তির খবরে দাম কমলেও যুদ্ধ শুরুর আগের অবস্থায় এখনো ফেরেনি বাজার।

যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন হ্রাস পায় এবং ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় সরবরাহ ব্যবস্থায় ধস নামে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। এখন সমঝোতার খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে তৃণমূল যুগের অবসান

পশ্চিমবঙ্গে তৃণমূল যুগের অবসান

ডাকাতি মামলার প্রধান আসামি রবি আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

ডাকাতি মামলার প্রধান আসামি রবি আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে চুরি

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে চুরি

মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

কুমিল্লা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App