×

খুলনা

ডাকাতি মামলার প্রধান আসামি রবি আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৩৭ পিএম

ডাকাতি মামলার প্রধান আসামি রবি আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বেনাপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এর আগে, একই দিন ভোর ৩টার দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে ইয়াকুব আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

আটক রবিউল ইসলাম রবি যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ডাকাত বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা দুটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মোটরসাইকেল দুটি হলো, একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল (রেজি. নং যশোর-ল-১৬-৩৮৭৯) এবং একটি হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল (রেজি. নং যশোর-হ-১৮-১১৮৪)।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, এ ডাকাতির নেতৃত্ব দেন রবিউল ইসলাম রবি। তার বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে যশোর “ক” নাভারণ সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে রবিকে আটক করে। একই সঙ্গে লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা খেলাফত মজলিসের

ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা খেলাফত মজলিসের

দীর্ঘদিনের পুরোনো মামলা নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনা

দীর্ঘদিনের পুরোনো মামলা নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনা

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App