×

আন্তর্জাতিক

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:২৫ পিএম

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

ছবি- সংগৃহীত

পূর্ব ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার (২২ মে) ওই অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রশাসনের প্রধান লিওনিড পাসেচনিক এই তথ্য নিশ্চিত করেছেন।

রাশিয়ার অভিযোগ, গতকাল শুক্রবার স্টারোবিলস্ক শহরে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এই ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে সম্ভাব্য পাল্টা পদক্ষেপের পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

তবে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা ওই এলাকায় একটি বিশেষ ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, কোনো ছাত্রাবাসকে নয়।

ইউক্রেন আরও বলেছে, হামলার সময় তারা আন্তর্জাতিক মানবিক আইন পুরোপুরি মেনে চলেছে। ফলে হামলার প্রকৃত লক্ষ্য ও হতাহতের পরিস্থিতি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

ঈদযাত্রার শুরুতেই সড়কে ঝরল ১২ প্রাণ

ঈদযাত্রার শুরুতেই সড়কে ঝরল ১২ প্রাণ

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App