×

আন্তর্জাতিক

বন্ধ করে দেওয়া হলো ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট, নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:১৭ পিএম

বন্ধ করে দেওয়া হলো ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট, নিন্দা

ছবি- সংগৃহীত

অনলাইনভিত্তিক দল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর আগে দলটির একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও বন্ধ করা হয়। তরুণ ও জেন জি-নেতৃত্বাধীন এই অনলাইন আন্দোলনের বিরুদ্ধে এমন দমন অভিযানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আইনজীবীদের ‘সিনিয়র’ মর্যাদা প্রদান সংক্রান্ত একটি আদালত শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্যকান্তের করা এক মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এর জেরেই গত সপ্তাহে সিজেপি প্ল্যাটফর্মটি সামনে আসে।

শুনানিতে প্রধান বিচারপতি তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ বলে উল্লেখ করেন। পরে প্রধান বিচারপতি দাবি করেন, তার মন্তব্য বিকৃতভাবে উদ্ধৃত করা হয়েছে। মূলত ‘ভুয়া ও জাল ডিগ্রি’ নিয়ে আইন পেশায় প্রবেশকারীদের লক্ষ্য করেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তবে বিচারপতির এই মন্তব্যকে কেন্দ্র করেই অনলাইনে ক্ষুব্ধ তরুণদের ব্যঙ্গাত্মক প্রচারণা শুরু হয়।

পরবর্তীতে এই প্রচারণা তরুণদের ডিজিটাল ভিন্নমত ও ক্রমবর্ধমান হতাশার এক বৃহত্তর প্ল্যাটফর্মে পরিণত হয়। মিম ও রাজনৈতিক ভাষ্যের মাধ্যমে প্ল্যাটফর্মটি বেকারত্ব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে শুরু করে।

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, আন্দোলনের কণ্ঠরোধের সর্বশেষ পদক্ষেপ হিসেবে তাদের ‘প্রতীকী ওয়েবসাইটটি’ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট—উভয়ই ‘হ্যাক’ করা হয়েছে।

দীপকে জানান, ওয়েবসাইটটি বন্ধ হওয়ার আগে এর মাধ্যমে প্রায় ১০ লাখ তরুণ ‘ককরোচ’ সদস্য হিসেবে নাম লিখিয়েছিলেন। এ ছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, বিশেষ করে নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কের কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি অনলাইন আবেদনে ৬ লাখ ‘ককরোচ’ স্বাক্ষর করেছেন।

বন্ধ হওয়ার আগে মাত্র কয়েক দিনেই দলটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুসারী (ফলোয়ার) সংখ্যা প্রায় ২০ মিলিয়ন ছাড়িয়ে যায়। এই সংখ্যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার দ্বিগুণেরও বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App