×

আন্তর্জাতিক

চীনে অতিরিক্ত যাত্রীবোঝাই ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

চীনে অতিরিক্ত যাত্রীবোঝাই ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

ছবি- সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ছোট যাত্রীবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশটির ট্রাফিক পুলিশ এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাত ২টা ৪০ মিনিটে হেনান প্রদেশের নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ৯ জন যাত্রী বহনের অনুমতি থাকা ওই ভ্যানটিতে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ—অর্থাৎ ১৬ জন যাত্রী ছিলেন। গভীর রাতে দ্রুতগতিতে চলার সময় ভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে নানইয়াং শহরে একটি বিশেষ তদন্ত দল পাঠানো হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণেই এই প্রাণহানি কি না, তা তদন্ত করা হচ্ছে।

চীনে সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন এবং মহাসড়কগুলোতে বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই এমন প্রাণঘাতী ও বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ফের ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ফের ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

চীনে অতিরিক্ত যাত্রীবোঝাই ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

চীনে অতিরিক্ত যাত্রীবোঝাই ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি

দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি

বিশ্বকাপের টিকেট বিক্রি নিয়ে তদন্তের মুখে পড়ছে ফিফা

বিশ্বকাপের টিকেট বিক্রি নিয়ে তদন্তের মুখে পড়ছে ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App