×

সিলেট

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:০৯ পিএম

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা সাজ্জাদুর রহমান শুভর বাড়িতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আবারও হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ মে) দিবাগত গভীর রাতে এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয়দের দাবি, ‘সাজ্জাদুর রহমান শুভ তার বাবার কবর জিয়ারত করতে গোপনে এলাকায় এসেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রায় ২০০ জনের একটি কট্টর ইসলামিক দল সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, ছাত্রনেতা রুবেলের নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘হামলাকারীরা গভীর রাতে মব সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।’

তবে এই ঘটনার পর সাজ্জাদুর রহমান শুভর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। 

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘শুভ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। এছাড়া তার মা ও বড় ভাই ঢাকায় আত্মগোপনে রয়েছেন বলেও স্থানীয়দের ধারণা।’

এ বিষয়ে থানার সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক

বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

 বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার

বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App