×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

দক্ষিণ কোরিয়ার অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বৃহৎ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘হানহোয়া অ্যারোস্পেস’-এর একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এতে অন্তত আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে দেশটির দায়েজন শহরের কারখানাটিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে তারা বিস্ফোরণের খবর পান। সিউল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কারখানাটি মূলত অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি, কামান, উড়োজাহাজের যন্ত্রাংশ এবং মহাকাশ সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের কাজে ব্যবহৃত হয়।

দায়েজন দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণটি কারখানার ভেতরেই ঘটেছে। এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা যায়নি। হানহোয়া অ্যারোস্পেস দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতের অন্যতম বড় কোম্পানি। 

দুর্ঘটনার পর প্রেসিডেন্ট লি জায়ে-মিউং কর্মকর্তাদের দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন। এখনো ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের বিচারপ্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করবে না’

‘অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার সাংবাদিকদের বিচারপ্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করবে না’

দক্ষিণ কোরিয়ার অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

দক্ষিণ কোরিয়ার অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে সড়ক অবরোধ

দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে সড়ক অবরোধ

‘সচেতনতার অভাবেই ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি’

‘সচেতনতার অভাবেই ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেননি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App