কক্সবাজারে জামায়াত আমির
পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে যারা টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য জামায়াত আমির এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা ‘না’ এর পক্ষে অবস্থান নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব।
শফিকুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সবার বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না।
জামায়াত আমির বলেন, আমরা বিজয়ী হলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে। এখন অপনারা সবাই ঠিক করেন— এমপি নেবেন, না মন্ত্রী নেবেন।
সকালে মহেশখালী নির্বাচনী জনসভা শেষে কক্সবাজারে জনসভায় এ বক্তব্য রাখেন। কক্সবাজারে জনসভা শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।
