×

জামায়াত

নির্বাচনী পরিবেশ কেউ বিঘ্ন ঘটাতে আসলে উচিত শিক্ষা দেবেন: জামায়াত আমির

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

নির্বাচনী পরিবেশ কেউ বিঘ্ন ঘটাতে আসলে উচিত শিক্ষা দেবেন: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনী পরিবেশ কেউ বিঘ্ন ঘটাতে আসে তাদের আগে উচিত শিক্ষা দেবেন, তারপর পুলিশের হাতে সোপর্দ করবেন। একইসঙ্গে যাদের কাজ আইন রক্ষা করা, তারা যদি আইন হাতে তুলে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তার ফল আগেও ভালো হয়নি, সামনেও ভালো হবে না।’

রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ভোটারদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে বলে আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। এরপর নির্বাচন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালার মর্যাদাও দেয় না।’

জামায়াত আমির বলেন, ‘জীবন দিয়ে যারা এ দেশকে আমাদের উপহার দিয়ে গেছেন তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। বসন্তের সুবাতাস গ্রহণে অনেকে নির্বাচনের আগে নানা ফুলঝুরি নিয়ে হাজির হয়। নির্বাচন শেষে জনগণ তাদের খুঁজে পাওয় যায় না। জামায়াত তাদের মতো নয়। চরম দুঃসময়েও আমরা দেশত্যাগ করিনি।’

জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াতের কেউ জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যয় করবে না। সব জনপ্রতিনিধি এবং তাদের পরিবার বছরে দুবার সম্পদের বিবরণ জাতির সামনে তুলে ধরবেন।’

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে হবিগঞ্জের মৎস্য, বনজ ও খনিজ সম্পদের রক্ষা এবং সুষম ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন করা হবে।’ জামায়াত সরকার গঠন করলে হাদি, আবু সাইদ, আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের প্রশাসনকে কোনো দলের নয়, ১৮ কোটির মানুষের পাশে থাকার আহ্বান জানান জামায়াত আমির।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের নির্মমতায় আজহারীর নিন্দা

ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের নির্মমতায় আজহারীর নিন্দা

পর্ন সাইটে ঢুকেই দিশেহারা বহু তরুণ-তরুণী

পর্ন সাইটে ঢুকেই দিশেহারা বহু তরুণ-তরুণী

রাজধানীতে দুই দিনে ১৪ স্থানে জনসভা তারেক রহমানের, কবে কোথায়

রাজধানীতে দুই দিনে ১৪ স্থানে জনসভা তারেক রহমানের, কবে কোথায়

চট্টগ্রাম বন্দরে আবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

এনসিটি ইজারা ইস্যু চট্টগ্রাম বন্দরে আবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App