একটি দল চোরাই পথে ক্ষমতায় যেতে চায়: জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছে। তারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায়, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই পথ বন্ধ করে দেয়া হবে।’
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনি প্রচারণায় দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন সন্ধ্যার মধ্যে বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু ব্যক্তি বিশেষ কিছু মানুষকে বিজয়ী করতে তৎপর। মানুষের রায় ছাড়া যদি কোনো কারচুপির চেষ্টা করা হয়, তাহলে দেশে আবারও ‘জুলাই’ নেমে আসতে পারে বলে সতর্ক করেন তিনি। তিনি বলেন, ‘আমরা বারবার জুলাই চাই না।’ সুষ্ঠু নির্বাচন চাই।
