×

জামায়াত

চীন-বাংলাদেশ সম্পর্কে নতুন বার্তা জামায়াত আমিরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

চীন-বাংলাদেশ সম্পর্কে নতুন বার্তা জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত ইসলামীসহ ১১ দল।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এটি চীনের পক্ষ থেকে উপহার বলে জানান জামায়াত আমির। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরো বন্ধুত্ব হোক। এই অঞ্চলের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়নের আমরা একসঙ্গে কাজ করব। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে।’

তিনি আরো বলেন, ‘অতীতের মতো বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া সহায়তা হাইজ্যাক করা হয়েছে।’ ভবিষ্যতে চীন আরো বেশি মানুষের পাশে দাঁড়াবে বলে আশাবাদী জামায়াত আমির।

তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে দল যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

পদ্মা সেতুতে ৯ ঘণ্টায় কোটি টাকার বেশি টোল আদায়

পদ্মা সেতুতে ৯ ঘণ্টায় কোটি টাকার বেশি টোল আদায়

হাসতে হাসতে নিজের বুকে গুলি চালালেন তরুণ, ভিডিও করছিলেন বন্ধু

হাসতে হাসতে নিজের বুকে গুলি চালালেন তরুণ, ভিডিও করছিলেন বন্ধু

গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App