×

জামায়াত

সাইফুল আলম খান

পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম

পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াত

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক বৈশাখী শোভাযাত্রার আগে বক্তব্য দিতে গিয়ে সাইফুল আলম খান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পহেলা বৈশাখকে ধারণ করে এবং দেশের সব ধরনের সংস্কৃতিকে সম্মান করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর আয়োজিত শোভাযাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের মঙ্গল-অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। তবে কোনো সম্প্রদায় যদি অন্যভাবে বিশ্বাস করে, তাতে জামায়াতের আপত্তি নেই এবং সে বিশ্বাসে বাধা সৃষ্টি করতে চায় না দলটি।

সাইফুল আলম খান বলেন, তৌহিদ ও রিসালাতের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন সব সংস্কৃতিকে ইসলাম ধারণ করে। স্থানীয় সংস্কৃতির প্রতি ইসলামের এই গ্রহণযোগ্যতাই এর সৌন্দর্য।

তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় প্রতি বছর পহেলা বৈশাখ উৎসবমুখরভাবে উদযাপন করা হয়।

তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে দেশের সব ধরনের সংস্কৃতি ধারণ, পালন ও লালন করা হবে, তবে ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণ করা হবে না।

ঢাকাকে এখনো মসজিদের শহর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলে কৃষকরা আজানের সময় খেতের পাশেই নামাজ আদায় করেন। এটিও দেশের ঐতিহ্যের অংশ।

শোভাযাত্রায় দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানসুরসহ সংগঠনের সদস্য এবং জামায়াতের মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের অনেকেই লাল, সাদা ও কমলা রঙের পাঞ্জাবি পরে শোভাযাত্রায় যোগ দেন।

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App