×

জামায়াত

কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় জোট গণমিছিল, সভা-সমাবেশ, সেমিনারসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এই সংবাদ সম্মেলনের আগে জোটের শীর্ষ নেতারা জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এক বৈঠকে এসব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেন।

গোলাম পরওয়ার জানান, শনিবার (১৮ এপ্রিল) থেকে ২ মে পর্যন্ত প্রতিটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে। এই কর্মসূচির পর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল করবেন তারা। পর দিন থেকে ২ মে পর্যন্ত ১২টি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরগুলোতে সমাবেশ, সেমিনার ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, গণভোটের গণরায় কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা ইউটার্ন করে নানা অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেখে নিন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে

দেখে নিন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে

কুমিল্লায় হাম-রুবেলায় আরো এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম-রুবেলায় আরো এক শিশুর মৃত্যু

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App