×

জামায়াত

‘শহীদের সংখ্যা ৮০০ হলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে?’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

‘শহীদের সংখ্যা ৮০০ হলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে?’

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জুলাই আন্দোলনের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতাকে জড়িয়ে নৌ প্রতিমন্ত্রী মো. রাজীব আহসানের মন্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি আন-অথেন্টিক কোনও কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছেন।’

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন ডা. শফিক।

এর আগে নৌ প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান জুলাই আন্দোলনের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতা ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা করছেন বলে প্রশ্ন তোলেন, ‘যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কীভাবে ১২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন?’ একে তিনি ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।’

এর জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদ সদস্য আমাকে কোট করে একটা কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয় তাহলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে? ফ্যামিলিতে গেলাম কীভাবে? তাকে এখানে আমি এখন দেখছি না। তিনি থাকলে তাকে বলতাম যে, হিসাবটা প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে, শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহিদ হয়েছেন এক হাজারের ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি তাহলে হিসাব এখান থেকেই তিনি পাবেন। আমার কাছে কষ্ট করে আসতে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমি আন-অথেন্টিক কোনও কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে। আমাদের ওয়েবসাইটে এভেইলেবল। চেক, ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরেই তালিকাগুলো করেছি। এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনও সংস্থার উদ্ধৃতি নয়। জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলেছে, এই সংখ্যাটা ১৪৫১।’ 

বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন তারা মুখের দিকে তাকিয়ে থাকেন। এরপরে বলেন, আমার বাবাটার কোনও খবর আপনাদের কাছে আছে কিনা? ওই যে দুইদিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে, গুম করা হয়েছে। তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরও বেশি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

আর্থিক সহায়তার দাবি বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ফেসবুক পোস্ট ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

কুড়িগ্রাম ফেসবুক পোস্ট ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App