×

খুলনা

নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

Icon

শুভ সরকার , নড়াইল থেকে

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ এএম

নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

সাবেক কাউন্সিলর ইকবাল আলম জুয়েল। ছবি: ভোরের কাগজ

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল আলম জুয়েলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট নড়াইলের মাদ্রাসা বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়।

এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০০ থেকে ৫০০জনকে। গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। জুয়েল এ মামলার ৩৪ নম্বর আসামি।

আরো পড়ুন : ৫ আগস্ট বিজয় মিছিলে হামলাকারী কিলার ফয়সাল গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App