×

খুলনা

বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:০০ এএম

বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী

আহত দুই শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শিববাড়ী মোড়ে জিয়া হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আটজন আহত হন।

তাদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তারা হলেন, সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া এবং পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, বিকেলে জিয়া হল এলাকা থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে নাজমুল ইসলাম ইমরান, শাহরিয়ার ইসলাম খালিদ, সাম্মী, সাদিয়া, পিয়া, রুমি এবং বাপ্পিসহ আটজন আহত হন।

হামলার সময় নারী শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে গুরুতর আহত হন সাদিয়া, পিয়া এবং আরেকজন নারী শিক্ষার্থী।

আরো পড়ুন : শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত আবদুল্লাহ

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্রদের মধ্যে হাতাহাতির খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ী থেকে ডাকবাংলোর দিকে অগ্রসর হয়।

হামলার কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App