ঝিকরগাছায় আকবর আলী ও বাবর আলী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত
আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
ঝিকরগাছা বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও বাবর আলী স্মৃতি মেধাবৃত্তি ও সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্বর্ধনা প্রদান করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির পরিচালক বেনিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
এ সময় আকবর আলি ও বাবর আলী স্মৃতি বৃত্তির উদ্দেশ্যে উল্লেখ করে বক্তব্য রাখেন আকবর আলীর কনিষ্ঠপুত্র আনিসুজ্জামান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, প্রাইমারি এডুকেশন সেন্টারের ইন্সটেক্ট্রর শিউলী খাতুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী।
অনুষ্ঠানে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে ১৬ জনসহ মোট ৬৫ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ,সনদ ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
