×

খুলনা

শরণখোলা-মোড়েলগঞ্জ নাগরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

শরণখোলা-মোড়েলগঞ্জ নাগরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

ছবি : ভোরের কাগজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকাস্থ বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) এলাকার নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার মহাখালী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ।

ইফতার মাহফিলে বাগেরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারজানা জাহান নিপা, শরণখোলা উপজেলা বিএনপি নেতা এটিএম জসিমউদ্দিন জাফর, শ্রমিক দল নেতা হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বাপ্পি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও আইএইচটি কলেজের সভাপতি আসাদ শিকদার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন রানা, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইসলাম কানন, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. ইমরান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মো. ইমন হোসেন ও ইমরুল কায়েস রাজিনসহ ঢাকাস্থ মোড়েলগঞ্জ-শরণখোলা বিএনপির অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রেজওয়ানুল হক সবুজ বলেন, বিএনপি জনগণের সরকার। তিনি দাবি করেন, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনৈতিক অঙ্গীকার করেছিলেন, তা দ্রুত বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাইলট প্রকল্প ঈদের আগেই চালু হচ্ছে। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পবিত্র ঈদুল ফিতরের আগেই তা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে সবাইকে উৎসব ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App