×

খুলনা

ঝিকরগাছায় ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) থেকে

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

ঝিকরগাছায় ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

ছবি: কাগজ প্রতিবেদক

যশোর ঝিকরগাছা পৌরসভার প্রায় ৯কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 

বুধবার (০৪মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন প্রকল্পটি'র উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুনগতমান ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন। 

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রমতে, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 'রিজিলিযেন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট' (আরইউটিডিপি)'র আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে, ৮কোটি ৯৭লক্ষ ৩হাজার ২শ ৩৪টাকা। 

প্রকল্পটি হলো সড়ক কার্পেটিং ও আরসিসি ড্রেন নির্মাণ। যার দৈর্ঘ্য ২দশমিক ১-২ মিটার,ছুটিপুর-চৌগাছা সড়ক ও আরসিসি ড্রেন ১দশমিক ৭২ কি:মি: সহ সড়ক বাতি স্থাপন ও তবিবর মিস্ত্রি রোড, যার দৈর্ঘ্য ০.৪৫কি:মি:আরআরসি ড্রেন নির্মাণ । 

বাস্তবায়নকারী সংস্থা ঝিকরগাছা পৌরসভা ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টারপ্রাইজ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, পৌর সহকারি প্রকৌশলী মো: ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আশরাফুল আলম রানা, পৌরসভার কার্যসহকারী এনামুল হকসহ পৌর কর্মচারীবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন, সহকারি অধ্যাপক ও ঝিকরগাছা প্রেসক্লাবপর দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App