শরণখোলায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরন শুরু
মো. সুজন মোল্লা ও মো. শামীম হাসান সুজন, বাগেরহাট
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: ভোরের কাগজ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়ছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান।
এই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৬৫০ জন কৃষককে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে গ্রীষ্মকালীন মুগ, তিল ও আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে স্বস্তি অনুভব করেছেন। বিনামূল্যে প্রত্যেক কৃষককের জন্য ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এসওপি সার ১০ কেজি বরাদ্দ দেওয়া হয়েছে বলে কৃষি অফিসারের কার্যালয় জানিয়েছে।
বীজ ও সার বিতরণ উদ্বোধনের অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান। এসময় সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলদারসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
