×

খুলনা

খুলনা

সরকারের ৫ দফা বাস্তবায়নের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

Icon

বাবুল আকতার, খুলনা

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

সরকারের ৫ দফা বাস্তবায়নের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

ছবি: ভোরের কাগজ

বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড, নদী, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, নারীর জন্য গাড়ি ও কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ ৫ দফা বাস্তবায়নের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে খুলনা বিভাগীয় তথ্য অফিস।

আজ বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক ইব্রাহিম আল মামুন।

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে ব্রিফিংয়ে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আবু তৈয়ব, মো: শাহ আলম, সুনীল দাস, আবদুল্লাহ আল মামুন রুবেল ও কাজী শামীম প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রবর্তন সরকারের যুগান্তকারী পদক্ষেপ। একই সাথে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে নদী, খাল খনন ও পুনঃখনন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, উন্নত, নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদান এবং ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের ভর্তুকি, সহজ লোন, বীজ ও সারসহ ১০ ধরণের (ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তিতে বিশেষ সুবিধা প্রদান প্রকল্প) চালু করেছে। এসব প্রকল্প মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতিতে দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

৬ বছর ধরে বন্ধ রংপুর চিনিকল বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

৪ শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

৪ শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

গোমস্তাপুর কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App