দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোল্লা আতিকুর রহমান রাসেলকে সভাপতি, নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল প্রায় আট বছর আগে। দীর্ঘ সময় নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের।
নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সংগঠনে নতুন গতি ফিরে আসবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও সক্রিয় হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
