×

আইন-বিচার

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীসহ ১৬৬ জনের নামে মামলা

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীসহ ১৬৬ জনের নামে মামলা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী মোনালিসা হোসেন, ভাই সরফরাজ হোসেন মৃদুলসহ ১৬৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ বিচারক মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দেন।

মামলার বাদীর আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ১৬৬ জনের নামে একটি সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন। মামলায় প্রথমে ১৯৫ জনকে আসামি করা হয়েছে এমন গুঞ্জন শোনা গেলেও পরবর্তিতে জানা যায় ১৬৬ জনকে আসামি করা হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে কেউ রাজি হননি।

আরো পড়ুন : শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

মামলার বাদী হাসনাত জামান বলেন, আদালতে এজাহার জমা দিয়েছি। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এর বেশি কিছু জানি না।

জানা গেছে, গত ৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় বৈষম্যবিরোধী ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচী পালনকালে মেহেরপুর কলেজ মোড়ে ১০০ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দেয়। তখন আন্দোলনকারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। 

শহরের ভূমি অফিস মোড়ে শান্তিপূর্ণ গণজামায়েত ও দাবির পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-অভিভাবক এবং জনসাধারণ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচী পালন করে। আসামিরা অজ্ঞাত শতাধিক অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাশের লাঠিসহ অবৈধ আগ্নেয় অস্ত্রসহ ভয়ভিতি, খুন, জখম করার উদ্দেশে মটরসাইকেলে চড়ে মহড়া দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App