×

আইন-বিচার

পুলিশের সাবেক ডিসি মশিউরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম

পুলিশের সাবেক ডিসি মশিউরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান

হত্যাচেষ্টার অভিযোগে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়।

রবিবার(২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে ভুক্তভোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। বিচারক শুনানি শেষে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অপর আসামিরা হলেন ডিবির কোতোয়ালি জোনের সাবেক এডিসি ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম ও পুলিশের উপপরিদর্শক পলাশ চৌধুরী দীপন।

মামলার আবেদনে বলা হয়েছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৭ জুলাই বাদী সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম বাসায় ঘুমন্ত থাকা অবস্থায় ডিবি লালবাগ জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালের নেতৃত্বে বাকি আসামিসহ ২০ থেকে ২৫ জন ডিবি পুলিশ ঘেরাও করে। এরপর দারোয়ানকে মারধর ও গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে। বাসায় থাকা স্ত্রী ও ছেলে ব্যারিস্টার মীর মুহতাসিমের সামনে বাদী মীর আজমকে টেনেহিঁচড়ে বের করেন। বাদী যেতে না চাইলে দুই তালার বাসার দরজা থেকে মারধর ও ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। এ সময় সাবেক কাউন্সিলর মীর আলী আজমের কোমরের হাড় ভেঙে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হলেও বাদী এখনো স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম বলে উল্লেখ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App