×

আইন-বিচার

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : সংগৃহীত

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার এই আগ্রহের কথা জানান তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঁইয়া।

আরো পড়ুন : ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App