×

আইন-বিচার

কুকুর-বিড়াল হত্যায় জাপান সিটির ৬ জনের নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

কুকুর-বিড়াল হত্যায় জাপান সিটির ৬ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও ১টি বিড়ালকে বিষ প্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিরা হলেন- জাপান সিটি গার্ডেনের সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহইয়া ও আরো তিন সদস্য। 

রবিবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে চারটি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এ মামলা দায়ের করেন। বিচারক মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। মামলার আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

মামলার প্রসঙ্গে বাদী রাকিবুল হক এমিল বলেন, “কুকুরগুলোকে বিষ প্রয়োগে মারা হয়েছে এবং একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। এবং যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছে, সেহেতু পিবিআইয়ের মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের একান্ত চাওয়া।”

আইনজীবী জাকির হোসেন বলেন, গত বছরের ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে এ ১০টি কুকুর ও ১টি বিড়ালকে হত্যার ঘটনায় আজ (রবিবার) আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আশা করি, প্রাণী হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের হত্যা বন্ধ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App