×

আইন-বিচার

জুলাই গণহত্যা

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে কবে, জানালেন প্রসিকিউটর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৩২ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে কবে, জানালেন প্রসিকিউটর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী অক্টোবরের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্য জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রোববার (১৭ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর বলেন, তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য সাক্ষীদের (মেটেরিয়াল উইটনেস) সাক্ষ্যগ্রহণ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে আমরা আশা করছি। প্রয়োজনে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

আরো পড়ুন : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা

এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।

এরইমধ্যে দুজন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। তারা হলেন, সবজি বিক্রেতা আবদুস সামাদ ও মিজান মিয়া। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাদের সঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে সকালে মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App