×

আইন-বিচার

বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশের সব সিটি কর্পোরেশনে বাড়ি ভাড়া নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রুলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ উদ্দিন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বলা হয়েছে, বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা তৈরি করা হোক এবং ১৯৯১ সালে প্রণীত ভাড়া নিয়ন্ত্রণ আইন দ্রুত কার্যকর করা হোক। এছাড়া, বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে এক মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে নেওয়ারও নির্দেশনার দাবি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App