এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী আমাতুছছামীরকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, ‘ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলছে।’
আবেদনে আরো বলা হয়েছে, ‘অনুসন্ধানকালে জানা যায়, অভিযুক্তরা যে কোনো সময় দেশত্যাগ করে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।’
