×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আইনমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, তাদের মর্যাদা আমরা সংরক্ষণ করব। দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।

নতুন আইনমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়া আনন্দের, তবে নিজেকে দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে পরিচালনা করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App