×

আইন-বিচার

হাইকোর্টের রুল

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না বলে, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।  মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীণের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এর আগে সংশ্লিষ্ট সকল পক্ষের দীর্ঘ শুনানি সম্পন্ন হওয়ার পর আদালত আজকের দিনটি আদেশের জন্য ধার্য করেছিলেন।

রিট আবেদনগুলোতে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বৈধতা এবং গণভোট অধ্যাদেশের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম পৃথক দুটি জনস্বার্থমূলক রিট পিটিশন দায়ের করেন। এছাড়া ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জুলাই জাতীয় সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এটি বাতিলের জন্য আরো একটি রিট দায়ের করেন।

আরো পড়ুন : ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরো ৪ প্রার্থী

রিটগুলোতে বিবাদী হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনকারীদের দাবি, জুলাই সনদের কিছু ধারা বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এর কার্যকারিতা স্থগিত রাখা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App