×

আইন-বিচার

মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন আসিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন আসিফ

কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত

চার বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) শুনানি শেষে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালর বিচারক আয়েশা আক্তার মৌসুমী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ মার্চ আদালত মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। শুনানির সময় আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন।

আরো পড়ুন : ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, ৪৪৫ ব্যাংক হিসাব ফ্রিজ

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন পান্থপথ এলাকার আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়।

মদগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডির সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরে ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিচার চলাকালে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App