×

আইন-বিচার

হত্যাচেষ্টা মামলা

আদালতে নেওয়া হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

আদালতে নেওয়া হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। আজ ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির একটি সূত্র জানায়, লালবাগ থানার ১৭ জুলাইয়ের একটি হত্যাচেষ্টা মামলার (মামলা নং-৫) তিন নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরী। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় আদালতে তাকে রিমান্ডে চাওয়া হয়নি।

ডিবি লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসিন উদ্দীন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন জানান, ভোরে রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর টানা এ দায়িত্বে ছিলেন।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়, যেখানে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?

‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

জামায়াত এমপিকে স্পিকার ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসবের শুভ সূচনা

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসবের শুভ সূচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App