×

আইন-বিচার

সাবেক মেয়র আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:৪৪ পিএম

সাবেক মেয়র আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আইভীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দেন। তবে সেই জামিন পরে আপিল বিভাগে স্থগিত হয়।

আরো পড়ুন : ২ মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর

১৮ নভেম্বর তাকে আরো পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজো বাধা দেওয়ার দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।

এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এরমধ্যে আরো দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে

রেলমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদের পদত্যাগ

রামুর চা বাগান এলাকায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

রামুর চা বাগান এলাকায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

সাবেক দুই প্রতিমন্ত্রী ও এমপির আয়কর নথি জব্দের আদেশ

সাবেক দুই প্রতিমন্ত্রী ও এমপির আয়কর নথি জব্দের আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App