×

রূপচর্চা

সানস্ক্রিন নিয়ে যত ভুল ধারণা: ত্বক বিশেষজ্ঞরা কী বলছেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম

সানস্ক্রিন নিয়ে যত ভুল ধারণা: ত্বক বিশেষজ্ঞরা কী বলছেন?

ছবি: সংগৃহীত

আমার তো ফর্সা ত্বক না, সানস্ক্রিন লাগিয়ে কী হবে? - এমন কথা হরহামেশাই শোনা যায়। কিন্তু ত্বক বিশেষজ্ঞরা বলছেন, সানস্ক্রিন নিয়ে আমাদের মাঝে অনেক ভুল ধারণা রয়েছে যা ত্বকের মারাত্মক ক্ষতি করছে।

প্রথম ভুল ধারণা: শীতকালে সানস্ক্রিন লাগাতে হয় না। বাস্তবতা হলো, UV রশ্মি সারা বছরই থাকে। মেঘলা দিনেও ৮০ শতাংশ UV রশ্মি ত্বকে পৌঁছায়। তাই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

দ্বিতীয় ভুল ধারণা: ঘরে থাকলে সানস্ক্রিন লাগাতে হয় না। আসলে জানালা দিয়ে আসা সূর্যালোক, এমনকি স্ক্রিনের ব্লু লাইটও ত্বকের ক্ষতি করে। বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য সানস্ক্রিন অবশ্যই প্রয়োজন।

তৃতীয় ভুল ধারণা: একবার লাগালেই হয়। ডার্মাটোলজিস্ট ডা. শাহানা পারভীন বলেন, `সানস্ক্রিন প্রতি ২-৩ ঘণ্টায় রি-অ্যাপ্লাই করতে হয়। বিশেষ করে যারা বাইরে থাকেন বা ঘামেন'।

চতুর্থ ভুল ধারণা: SPF 30 আর 50 এর মধ্যে তেমন পার্থক্য নেই।" SPF 30 ব্লক করে ৯৭ শতাংশ UV রশ্মি, আর SPF 50 ব্লক করে ৯৮ শতাংশ। যদিও পার্থক্য কম মনে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি গুরুত্বপূর্ণ।

পঞ্চম ভুল ধারণা: সব সানস্ক্রিন একই। আসলে দুই ধরনের সানস্ক্রিন আছে - ফিজিক্যাল ও কেমিক্যাল। ফিজিক্যাল সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাই-অক্সাইড থাকে, যা UV রশ্মি রিফ্লেক্ট করে। কেমিক্যাল সানস্ক্রিন UV রশ্মি শোষণ করে। সেন্সিটিভ স্কিনের জন্য ফিজিক্যাল সানস্ক্রিন ভালো। অয়েলি স্কিনের জন্য জেল-বেসড, ড্রাই স্কিনের জন্য ক্রিম-বেসড সানস্ক্রিন উপযুক্ত।

ষষ্ঠ ভুল ধারণা: সানস্ক্রিন ব্যবহার করলে ভিটামিন ডি তৈরি হয় না। ডা. নাজমুন নাহার বলেন, ‘সানস্ক্রিন ১০০ শতাংশ UV রশ্মি ব্লক করে না। পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয়। তবুও উদ্বিগ্ন থাকলে সকাল ১০টার আগে ১৫-২০ মিনিট রোদে থাকতে পারেন’।

কোরিয়ান সানস্ক্রিনগুলো বিশেষভাবে জনপ্রিয় কারণ এগুলো লাইটওয়েট, নন-গ্রিজি এবং হোয়াইট কাস্ট ফেলে না। GlowBD-তে বিভিন্ন ধরনের কোরিয়ান সানস্ক্রিন পাওয়া যাচ্ছে যা আমাদের ত্রপিক্যাল আবহাওয়ার জন্য উপযুক্ত।

সানস্ক্রিন শুধু ট্যানিং প্রিভেনশনের জন্য নয়। এটি স্কিন ক্যান্সার, প্রিম্যাচিউর এজিং, ডার্ক স্পট, রিঙ্কেলস প্রতিরোধ করে। ত্বক বিশেষজ্ঞরা বলেন, যারা ৩০ বছর বয়স থেকে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন, তাদের ত্বক ৫০ বছর বয়সেও অনেক বেশি তারুণ্যময় থাকে।

সঠিক পরিমাণে সানস্ক্রিন লাগান - মুখের জন্য প্রায় আধা চা-চামচ পরিমাণ। মেকআপের আগে লাগান এবং মেকআপের ওপরে স্প্রে বা পাউডার সানস্ক্রিন দিয়ে রি-অ্যাপ্লাই করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

দীর্ঘ যানজটে থমকে আছে ঈদযাত্রা

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App