×

মধ্যপ্রাচ্য

মাঝ আকাশে হঠাৎ মারা গেলেন বিমানের ক্রু ম্যানেজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:৪৪ এএম

মাঝ আকাশে হঠাৎ মারা গেলেন বিমানের ক্রু ম্যানেজার

ছবি : সংগৃহীত

মাঝ আকাশে হঠাৎ করে সৌদিয়া এয়ারলাইন্সের ক্রু ম্যানেজারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিমানটি জেদ্দা থেকে উড্ডয়নের পর ওই ক্রু অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি মারা যান। 

তিনি লন্ডনগামী বিমানটির ক্রু ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। খবর খালিজ টাইমসের।

সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটটি জেদ্দা থেকে লন্ডনে যাচ্ছিল। ক্রু অসুস্থ অনুভব করলে বিমানটি মিসরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করে। 

কায়রোতে নামার পর জানা যায় মোহসিন বিন সায়েদ আলজাহরানি নামে ওই ক্রুর মৃত্যু হয়েছে।

বিমানে হঠাৎ করে কারও মৃত্যু হলে জরুরি অবতরণ করে। ২০২৪ সালের অক্টোবরে তার্কিস এয়ারলাইন্সের এক পাইলটের মাঝ আকাশে মৃত্যু হয়। ওই সময় বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করে।

আরো পড়ুন: ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App