ইরান-ইসরায়েল যুদ্ধ
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম
ছবি: সংগৃহীত
ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ জন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। শুরুতে কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছায়।
ঘটনার পর শহরটির গভর্নর রোববার (১ মার্চ) একদিনের শোক ঘোষণা করেছেন।
বার্তা সংস্থা আইআরআইবি প্রকাশিত একটি ভিডিওতে স্কুল ভবনের মেঝেতে একাধিক মরদেহের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইরনা।
এক স্বাস্থ্য কর্মী জানিয়েছেন জিমনেশিয়ামে যারা নিহত হয়েছে তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের অনন্ত ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি গোয়েন্দা সূত্র এবং একটি সামরিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
সূত্র: সিএনএন, বিবিসি
