×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলে এক দিনে রেকর্ড হামলা করল হিজবুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম

ইসরায়েলে এক দিনে রেকর্ড হামলা করল হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে রেকর্ড হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫৫ বার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। তবে এটি তেল আবিবের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে সর্বোচ্চসংখ্যক হামলা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।’

এদিকে, ‘লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে। এতে লেবাননের পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে শনিবার দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে সংঘাতের এ তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় ঈদের নামাজ ঘিরে সংঘর্ষে নারীসহ আহত ১৩

কুষ্টিয়ায় ঈদের নামাজ ঘিরে সংঘর্ষে নারীসহ আহত ১৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

ঈদের দিন সড়কে ঝরলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

ঈদের দিন সড়কে ঝরলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App