×

মধ্যপ্রাচ্য

আরো ৪৫ ড্রোন ও ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে আমিরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

আরো ৪৫ ড্রোন ও ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে আমিরাত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে উপসাগরীয় দেশগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এই উত্তেজনার মধ্যেই ইরান থেকে ছোঁড়া ২৬টি ড্রোন এবং ১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বৃহস্পতিবার তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৬টি ড্রোন মোকাবেলা করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মন্ত্রণালয় ২,০৩৮টি ড্রোন, ১৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৫৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানব পাচার মামলার পলাতক আসামি লুনা গ্রেপ্তার

মানব পাচার মামলার পলাতক আসামি লুনা গ্রেপ্তার

মুক্তিযুদ্ধ ও শহীদের অস্বীকারকারীদের রাজনীতির অধিকার নেই : বুলু

মুক্তিযুদ্ধ ও শহীদের অস্বীকারকারীদের রাজনীতির অধিকার নেই : বুলু

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App