×

খুলনা

সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল বিজিবি

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল বিজিবি

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালের পেছন এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বন্দরের আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা ও বিভিন্ন স্থাপনা থাকায় অনেক সময় অপরাধীদের সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়। এসব স্থাপনার কিছু অংশ অধিগ্রহণ প্রক্রিয়ায় থাকলেও তা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে বড় আঁচড়া গ্রামের কার্গো ভেহিকেল টার্মিনালের পেছনে বিস্ফোরক মজুত করা হচ্ছে। পরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম ভারতীয় মশলা বিস্ফোরক পাউডার এবং ১ কেজি ৪০০ গ্রাম পটাশ উদ্ধার করে। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিস্ফোরক রাতেই বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন বলেন, বন্দরের সম্প্রসারণে আশপাশের স্থাপনা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আরও জোরদার করা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরক কারা মজুত করেছিল এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App