×

চট্টগ্রাম

মানব পাচার মামলার পলাতক আসামি লুনা গ্রেপ্তার

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

মানব পাচার মামলার পলাতক আসামি লুনা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লুনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লুনা আক্তার মুরাদনগর সদর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লুনা আক্তার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করা হয়।

মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App